শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক বৈষম্যবিরোধী নেত্রীর লিখিত অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবায়েরুল আলমের বিরুদ্ধে অনিয়ম, চাঁদাবাজি, মামলা–বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক মুখপাত্র মাহবুবা ইলা খাদিজা। এ বিষয়ে তিনি চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের বরাবর অভিযোগপত্র জমা দেন মাহবুবা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জুবায়েরুল আলমের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কথা বলায় তিনি হুমকি, হয়রানি ও মানসিক চাপের মুখে পড়ছেন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, এনসিপির কেন্দ্রীয় সদস্য হওয়ার পর জুবায়েরুলের অনুসারীরা এলাকায় নির্যাতন, চাঁদাবাজি, মামলা-বাণিজ্য, অবৈধ বালুমহাল, ব্রিজঘাট দখলসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন।

মাহবুবা ইলা খাদিজা তার অভিযোগে জুবায়েরুল আলমসহ আরও তিনজনের নাম প্রকাশ করে অভিযোগ করেছেন। তারা হলেন মো. ফরিদ, মো. কামাল ও উজ্জ্বল সাহেদ। এ ছাড়া অজ্ঞাত ৮-১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মাহবুবার দাবি, তারা সবাই জুবাইরুলের অনুসারী এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য ও অনুসারী।

অভিযোগের বিষয়ে মাহবুবা ইলা বলেন, ‘অপরাধের প্রতিবাদ করায় জুবায়েরুল আলম ও তার অনুসারীরা আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। নিরাপত্তার জন্য আমি পুলিশ কমিশনার বরাবর অভিযোগ করেছি। আমি এনসিপির শীর্ষ নেতা-কর্মীদেরও অভিযোগ দিয়েছি। পুলিশে অভিযোগ দেওয়ার পর জুবায়েরুল আরও বেপরোয়া হয়ে গেছে।’

অভিযোগের বিষয়গুলো সত্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপি কেন্দ্রীয় সদস্য জুবায়েরুল আলম। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে একসময় তিনি ও মাহবুবা একসঙ্গে কাজ করতেন, তবে গত এক বছরেরও বেশি সময় ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। অন্য কারও প্রভাবে মাহবুবা এসব মিথ্যা অভিযোগ তুলেছেন বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) শ্রীমা চাকমা জানান, নগর পুলিশের কার্যালয়ে এ ধরনের অভিযোগ প্রতিদিন আসে। অভিযোগ যাচাই–বাছাই ও অনুসন্ধান করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়