শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, সংস্কার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে জাতীয় নাগিরক পার্টির (এনসিপি)।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
 
পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, তারা বাংলাদেশের নির্বাচনে কাজ করবে। আমারা আবারো বলব নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, তাহলেই নিশ্চিত হবে সুষ্ঠ নির্বাচন।
 
এ সময় নির্বাচনের আগে পুলিশের যথাযথ সংস্কার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এনসিপির আহ্বায়ক।
 
তিনি বলেন, পুলিশের যথাযথ সংস্কার হয়নি বলেই আমার মনে করি। অন্যদিকে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা বাড়াতে হবে।
 
 নির্বাচনি জোট বিষয়ে তিনি বলেন, আদর্শিক জায়গায় মিল থাকলে আমাদের সমস্যা নেই। এনসিপি তাদের সিদ্ধান্ত অনুযায়ী এককভাবেই এগোবে। আমাদের সঙ্গে কেউ যুক্ত হবে কিনা, সেটা তাদের বিষয়। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়