শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ০৮:৪৪ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

জাতীয় পার্টির (জাপা) মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থাকবে তার দল।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে এনসিপির গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 জাতীয় পার্টি ফ্যাসিবাদের সহযোগী ছিল উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দল হিসেবেও আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিচার করতে হবে।
 
 এসময় গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকবে, নির্বাচনের আগেই এমন প্রতিশ্রুতি দিতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।
 
আর দল হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচারের দাবি জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
 
শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের নৈতিক ভিত্তি নেই মন্তব্য করে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সাহস থাকলে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থন করতেন।
 
 এদিন বিকেলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে এনসিপি। এতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিলটি বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়