শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও)

টাইমস অব ইন্ডিয়া: কাযর্ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা কলকাতায় বৈঠক করে বাংলাদেশে আন্দোলন কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের পর কেন্দ্রীয় নেতারা সোমবার কলকাতার একটি স্থানে বৈঠক করেন। তারা মঙ্গলবার থেকে দেশে উত্তেজনা সৃষ্টি ও আন্দোলন শুরু করার পরিকল্পনা করেছেন।  ‘আওয়ামী নেতাস ইন এক্সাইল প্লান স্টেয়ার ইন বাংলা’ শীর্ষক প্রতিবেদনে এ কথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অব ইন্ডিয়া। 

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এই রায় একটি "ন্যায়ের ছদ্মবেশে অন্যায়" এবং আদালতের কোনো বৈধতা নেই। রায়টি আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে গৃহীত হয়েছে। তিনি আরও বলেন, সরকার জনগণের প্রতিক্রিয়া দমন করতে চেষ্টা করছে, কিন্তু তারা সফল হবে না, কারণ মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমেছে।

এক শীর্ষ নেতা জানিয়েছেন, রায়ের ফলাফল আগেই নির্ধারিত ছিল। তিনি বলেন, "বিচার ব্যবস্থাকে ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে বাইরে রাখার চেষ্টা করা হয়েছে।" কেন্দ্রীয় কমিটি রায় ও বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিশোধমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে এবং দাবি করেছে, অনুপস্থিতিতে বিচার হয়েছে, আইনজীবীদের আদালতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি এবং বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয়নি।

ওবায়দুল কাদের জানিয়েছেন, শীঘ্রই শেখ হাসিনার অনুমতি নিয়ে যমুনা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হবে। এটি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এবং জনমত প্রকাশের উদ্দেশ্যে করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়