শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাসের মধ্যে দেশে ফেরত এনে রায় কার্যকর করতে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৭ নভেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমার এই রায়কে স্বাগত জানাই। তবে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট নই, সেদিন সন্তুষ্ট হবো যেদিন এই রায় কার্যকর হবে। এ কার্যকর হলে শহীদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার শান্তি পাবে, আমরা শান্তি পাবো।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো—হাসিনাকে ফিরিয়ে আনুন। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন, আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। হাসিনাকে একমাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়