শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০২:২৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই দিনে গণভোটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতসহ ৮ দলের

জুলাই জাতীয় সনদ জারির জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল। তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ৮ দলের জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এ আহ্বান জানান। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে ডা. তাহের বলেন, জুলাই সনদ জারি করে প্রধান উপদেষ্টা সঠিকই করেছেন। এটা আরো আগে জারি করা দরকার ছিল। এটার জন্য ধন্যবাদ। কিন্তু এই সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট যে অপরিহার্য, এখানে তিনি গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হবে বলে বিভ্রান্তি তৈরি করেছেন। এটার আমরা নিন্দা জানাচ্ছি এবং এটি প্রত্যাহার করার আহ্বান জানাই।

তিনি বলেন, কেন প্রত্যাহার করবেন, সেটিসহ সভায় আরো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সেসব বিষয় বিস্তারিত শুক্রবার সকাল সাড়ে ১০টায় আল-ফালাহ মিলনায়তনে ৮ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হবে। এ সময় আগের আন্দোলনের ঢাকার কর্মসূচির বিষয়ে পুন:স্থাপিত হবে। তবে শুক্রবার পাঁচ দফা দাবিতে সারা দেশের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা আশা করেছিলাম- প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ও বিভিন্ন দাবিদাওয়া নিয়ে যে জট লেগে আছে, সেগুলোর সুষ্ঠু সমাধান হবে এবং জাতি স্বস্তি পাবে। কিন্তু ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায়, জাতির স্বস্তি ও মুক্তির প্রত্যাশা পূরণ হয়েছে-এমনটা বলা যায় না।

জামায়াতের এই নেতা বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে কিছু বিষয় আছে যা বিবেচনায় নিতে পারি। আবার কিছু বিষয় আছে, যেটির কারণে ভালো দিকগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এক কথায় এটাকে পূর্ণাঙ্গ প্যাকেজ ধরলে, তা ফলপ্রসূ কোনো সুখকরভবিষ্যত দেবে বা স্বস্তি আনবে বলে আমরা মনে করছি না।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার তিনটি প্রতিশ্রুতির একটি ছিল সংস্কার। সেটি নিয়ে বহু মানুষ দীর্ঘদিন পরিশ্রম করেছেন। কমিশনের সুপারিশের ভিত্তিতে যে জুলাই সনদ হয়েছে-তাতে বিএনপিসহ আমরা একমত হয়ে সই করেছি। আমরা আশা করেছিলাম একটি সুষ্ঠু সংস্কার পাবো এবং তার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন পাবো। পরে এ নিয়ে বিএনপির একেকজন একেক রকম কথা বলেন। এতে সংস্কার বিষয়টি অস্পষ্ট রূপ নেয়।

তিনি বলেন, আমরা বলেছি-পিআর পদ্ধতি চালুসহ বিভিন্ন প্রস্তাবের কোনটি জনগণ গ্রহণ করেছে আর কোনটি গ্রহণ করেনি, সেটির জন্য গণভোট আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার। জনগণ কিছুই গ্রহণ না করলে আগের মতো নির্বাচন হবে। আর জনগণ যদি কিছু গ্রহণ করে বা পুরোটা গ্রহণ করে, তার ভিত্তিতেই নির্বাচন হবে।

প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে দুটো ‘ঠুনকো যুক্তি’ দিয়েছেন অভিযোগ করে জামায়াতে ইসলামির এই নেতা বলেন, প্রথমত টাকা সাশ্রয়ের কথা বলা হয়েছে। সাশ্রয় কিছুটা হবে। কিন্তু জাতির প্রয়োজনেই যেমন বাজেট হয়, বাজেট খরচও হয়।

বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, জাগপা, নেজামে ইসলাম পার্টি এবং ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়