শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০১:১৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক 

মনিরুল ইসলাম : ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

বুধবার রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএনপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকারের অবস্থা, আসন্ন জাতীয় নির্বাচনসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের অবস্থান তুলে ধরেন।

সূত্র জানিয়েছে, বৈঠকটি ছিল সৌজন্যমূলক হলেও এতে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের প্রতিফলন দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়