শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০২:২০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির ফাঁকা রাখা ঢাকা-৯ আসনের মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। গতকাল সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ঢাকার বেশির ভাগ আসনে প্রার্থী ঘোষণা করলেও ঢাকা-৯ আসন ফাঁকা রেখেছে বিএনপি। বেশ কিছু দিন ধরে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার গুঞ্জন শোনা যাচ্ছিল। বিএনপির ফাঁকা রাখা আসনে তাসনিম জারা মনোনয়নপত্র কেনায় সেই গুঞ্জনের পালে হাওয়া লাগল বলে মনে করছেন অনেকে।

ঢাকা-৯ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১,২, ৩,৪, ৫,৬, ৭,৭১, ৭২,৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। আসনটিতে বিএনপি এখনো প্রার্থী না দিলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দিয়েছে। এই আসনে জামায়াতের প্রাথমিক মনোনীত প্রার্থী কবির আহমদ।

মনোনয়ন ফরম সংগ্রহের পর নিজের প্রার্থিতা নিয়ে তাসনিম জারা বলেন, ‘দলের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা আছে যে, ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।’

গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে। মনোনয়ন ফরমের দাম ১০ হাজার টাকা। তবে জুলাই আহত ও নিম্ন আয়ের মানুষ ২ হাজার টাকা দিয়ে এই ফরম সংগ্রহ করতে পারবে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়