শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ

জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের জমজ ভাই ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের অবসান ঘটাতে এখন ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প নেই।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর স্নিগ্ধ বলেন, বেগম খালেদা জিয়া যেমন সন্তানের লাশ ধরে নিরবে দাঁড়িয়ে ছিলেন, তেমনি আমার মা-ও মুগ্ধর লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে— সেই রক্তের বিনিময়ে অর্জিত চেতনা থেকেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে হবে।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন করেছে, আর বিএনপি হয়েছে সবচেয়ে বেশি নির্যাতিত দল। জুলাই আন্দোলনের সময় আমরা সরকারের সঙ্গে আপোষ করিনি। সরকার আমাদের গণভবনে ডেকে আপোষের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমরা রাজি হইনি। সরকারের চাপে তখন আত্মগোপনেও থাকতে হয়েছে।

জিয়াউর রহমানের আদর্শকে সকল বিএনপি নেতাকর্মীদের লালন করার আহ্বান জানিয়ে স্নিগ্ধ বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। পরিচালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ। উসৎ: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়