শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার মুগ্ধের ভাইয়ের বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন এনসিপি’র মুখপাত্র সামান্তা

শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এনসিপি-র (জাতীয় নাগরিক পার্টি ) ঘনিষ্ঠ একজন হিসেবে পরিচিত মীর স্নিগ্ধের এই সিদ্ধান্ত নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন—এটা কি বিএনপির জন্য “ক্রেডিট”, নাকি এনসিপির জন্য “ডিসক্রেডিট”?

এ প্রসঙ্গে এনসিপি’র মুখপাত্র সামান্তা সারমিন  বলেন, এটা কারোরই ক্রেডিট বা ডিসক্রেডিটের প্রশ্নই না। 
 
তিনি মনে করেন, একজন নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা তার ব্যক্তিগত অধিকারেরই অংশ। সামান্তা বলেন, একজন মানুষের কোথায় রাজনীতি করবেন, কোন মতাদর্শে বিশ্বাস রাখবেন, এটা সম্পূর্ণ তার নিজের স্বাধীন সিদ্ধান্ত। আমরা কারো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করা শোভন মনে করি না। 
 
সামান্তা আরও জানান, মীর স্নিগ্ধের সঙ্গে তার এবং দলের সম্পর্ক এখনও সৌহার্দ্যপূর্ণ। শুধু স্নিগ্ধ নয়, বিএনপির যারা নেতা ও কর্মী আছেন, তাদের সঙ্গেও আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সম্পর্ক রয়েছে। আমরা সব রাজনৈতিক দলের প্রতিই মিউচুয়াল রেসপেক্ট বজায় রাখতে চাই।

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এনসিপি’র ভূমিকা প্রসঙ্গে সামান্তা বলেন, আমরা কখনোই দাবি করিনি যে এনসিপি গণঅভ্যুত্থান ঘটিয়েছে। গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের সৃষ্টি নয়—এটা জনগণের নিজস্ব রাজনৈতিক চেতনা ও শক্তির ফলাফল। জনমানুষ তার নিজস্ব পলিটিক্যাল এজেন্সি দিয়েই এই আন্দোলন সফল করেছে। 
 
তিনি আরও যোগ করেন, আমরা আওয়ামী লীগের মতো নির্লজ্জভাবে কোনো কৃতিত্ব দাবি করতে চাই না। এই গণঅভ্যুত্থান জনগণের, কোনো রাজনৈতিক দলের নয়। রাজনৈতিক দল দিয়ে হলে এটা আগেই ঘটত। 
 
মীর স্নিগ্ধ এর আগে “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন”-এর সদস্য সচিব বা সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি সেই দায়িত্ব থেকে সরে গিয়ে নতুনভাবে বিএনপির রাজনীতিতে যোগ দেন। 
 
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি এনসিপি ও বিএনপির সম্পর্কের নতুন একটি অধ্যায় খুলে দিয়েছে। যদিও সামান্তা স্পষ্ট করে জানিয়েছেন, “এটা নিয়ে কোনো ধরনের তিক্ততা বা প্রতিযোগিতা নয়—আমরা চাই, সবাই নিজের রাজনৈতিক বিশ্বাস অনুযায়ী কাজ করুক, তবে জনগণের স্বার্থই হোক চূড়ান্ত লক্ষ্য।” 
 
সামান্তার এই মন্তব্যে বোঝা যায়, মীর স্নিগ্ধের বিএনপিতে যোগদানকে এনসিপি কোনো রাজনৈতিক ক্ষতি হিসেবে দেখছে না; বরং গণআন্দোলনের বৃহত্তর ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার জায়গাটিকেই গুরুত্ব দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়