শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়োজনে প্রথম আলোর সম্পাদককে মনোনয়ন দেবে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপিকে নিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবরকে মিথ্যা দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মতি ভাইকে বলবো হয় আপনি সাংবাদিকতা করেন, না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আপনাকে মনোনয়ন দেয়া হবে।

বুধবার (৫ নভেম্বর) রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান তিনি।

 আজ ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো পত্রিকা। এর প্রতিবাদ জানিয়েছে এনসিপি বলছে, বিএনপির সাথে আসন সমঝোতা ও মন্ত্রিসভায় হিস্যা চাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
 
এই প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ‘২০ টা সিট ও তিন জনের মন্ত্রীত্ব দেয়ার বিষয় নিয়ে প্রথম আলোর প্রকাশিত খবর মিথ্যা। দেশের সংকটকালে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো। মতি ভাইকে বলবো হয় আপনি সাংবাদিকতা করেন, না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব।’
 
রাষ্ট্র সংস্কার থেকে মুখ ঘুরিয়ে নিতে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন দিয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।
 
 রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘সংস্কার বাস্তবায়ন সরকারকেই করতে হবে। ব্যর্থ হলে সরকারের মেন্ডেট থেকে সরে যাবে।’
 
এদিকে, রাজনৈতিক অঙ্গনে বিভাজন দেখা দিয়েছে অভিযোগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘ভিন্নমতকে যতটা ঐকমত্য আনা যায় সেটাই সফলতা।’
 
আর এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘রাজনৈতিক দলগুলো আলোচনার কিছু নেই। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়