শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিএনপির মনোনয়নব‌ঞ্চিত যুবদল ও ছাত্রদল নেতা‌দের  দলে নেবে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী

এল আর বাদল : বিএনপির মনোনয়ন না পাওয়া তরুণ ও যুবকদের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘যারা বিএনপির মনোনয়ন পাননি, তারা যদি এনসিপিতে যোগ দেন—আমরা তাদের স্বাগত জানাব। বিএনপি তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।

৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপির প্রার্থী তালিকায় গডফাদারদের আধিপত্য স্পষ্ট। তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে। আমরা ছাত্রদল ও যুবদলের নেতাদের আমাদের দলে স্বাগত জানাই। তারা যদি এনসিপিতে যোগ দেন, আমরা তাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব।

তিনি আরও বলেন, ‘বর্তমানে আসনের লোভ দেখিয়ে ছোট দলগুলোকে প্রলুব্ধ করার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে। বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একটি শক্তি সক্রিয় হয়ে উঠেছে।’

বিএনপির প্রার্থী তালিকা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিএনপি আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তারেক রহমান দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। আপসহীন নেত্রী খালেদা জিয়াকেও অভিনন্দন জানাই—তিনি তিনটি আসনে প্রার্থী হয়েছেন। আমরা জুলাই আন্দোলনের চেতনা অক্ষুণ্ণ রেখে সংস্কার অব্যাহত রাখব।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, দলীয় মতামতের ভিত্তিতে নয়, বরং সবার অভিন্ন মতামতের ভিত্তিতেই গণভোটে যাওয়া উচিত। জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকেই ঘোষণা করতে হবে। ছাত্র-জনতা আপনাকে বসিয়েছে—তাই আপনাকে শক্ত থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়