শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১২:২০ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যমে আসা প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয়: এনসিপি

বিভিন্ন গণমাধ্যমে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী আসনের প্রার্থীর তালিকা আনুষ্ঠানিক নয় বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।

সোমবার (৩ নভেম্বর) মুঠোফোন বার্তায় সময় তিনি জানান, যে তালিকা গণমাধ্যমে এসেছে, দলের আনুষ্ঠানিক ফোরাম বা সভায় এমন কোনো তালিকা বা সিদ্ধান্ত নেয়া হয়নি।

 দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এক ভিডিও বার্তায় জানান, যে তালিকা দেখানো হয়েছে তা অনুমানমূলক, আনুষ্ঠানিক নয়। প্রার্থী তালিকা নিয়ে কাজ এখনো চলছে, আগামী এক সপ্তাহ পরে তালিকা প্রকাশ করা হবে।
 
 অন্যদিকে, অনানুষ্ঠানিক তালিকা গণমাধ্যমে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাকর্মীরা। 
 
এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এ বৈঠক হয়।
 
 আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়