শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিগগিরই এনসিপির প্রার্থী ঘোষণা, শীর্ষ নেতারা লড়তে পারেন যেসব আসন থেকে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বইছে রাজনীতির হাওয়া। ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তার আগে ২৯৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) শিগগিরই সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করবেন।

দল সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১০০-১৫০ আসনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে কাজ করছেন নীতিনির্ধারকরা। তবে শীর্ষ নেতাদের আসন প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-১১ থেকে নির্বাচন করবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর-৪ থেকে নির্বাচনে লড়বেন সদস্য সচিব আখতার হোসেন, ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে লড়বেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী; পঞ্চগড়-১ আসন থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪, নরসিংদী-২ আসন থেকে নির্বাচনে লড়বেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নোয়াখালী-৬ থেকে লড়বেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব লড়বেন ঢাকা-১৪ আসন থেকে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করতে পারেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব কালবেলাকে বলেন, ‘চলতি মাসের মধ্যেই আমরা ১৫০-১৬০ আসনে প্রার্থী ঘোষণা করব। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে।’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের নির্বাচনী প্রস্তুতি কার্যক্রম থেমে নেই। প্রার্থী বাছাই চলছে এবং খুব দ্রুতই প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।’

কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘যদি জোটে যেতে হয়, তা অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। জুলাই সনদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মৌলিক জায়গা।’

তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘সংস্কারের বিপক্ষে বা ইতিহাসের দায়ভার যাদের ওপর রয়েছে, তেমন কোনো শক্তির সঙ্গে জোটে যাওয়ার আগে তাদের অনেকবার ভাবতে হবে।’ উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়