শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:০৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'সহজ হবে না আগামী নির্বাচন, ঘোলা পানিতে মাছ শিকার করছে জামায়াত': রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা সমাজে চাঁদাবাজি, আতঙ্ক সৃষ্টি, নদীর বালু বা অন্যের জমি দখল করেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘যারা সমাজের সজ্জন মানুষ, শিক্ষক, কৃষক, রিটায়ার্ড কর্মকর্তা বা সাধারণ নাগরিক তারা বিএনপির সদস্য হতে পারবেন। তবে শেখ হাসিনার আমলে যারা মানুষ হত্যা ও রক্তপাত ঘটিয়েছেন, তারা যোগ দিতে পারবেন না। শেখ হাসিনা গণতন্ত্রকে ধ্বংস করেছেন।’

রিজভী আরও বলেন, ‘আগামী নির্বাচনে রাজপথে সহজ পথ থাকবে না, অনেক কাটা-কণ্টক অতিক্রম করতে হবে।’

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘চব্বিশের আন্দোলনে অংশ নিলেও বর্তমানে তারা ঘোলা পানিতে মাছ শিকার করছে। তাদের বক্তব্য শেখ হাসিনার সঙ্গে মিলে যাচ্ছে। যদি নির্বাচনে বাধা হয়, তাহলে পালিয়ে যাওয়া দলের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়?’

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়