শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৫:২৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনও দল এককভাবে সরকার গঠন করলে বেশিদিন টিকবে না: সারজিস আলম (ভিডিও)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামীর সংসদে কোনও রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করলে সেই সংসদ বেশিদিন টিকবে না।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে জামায়াত বা বিএনপি— কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি-চাঁদাবাজিসহ সব অপকর্মের বিরুদ্ধে দেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা, সেই লড়াইয়ে বিএনপি বা জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না।’

বিগত সময়ে বিএনপি ও জামায়াতের সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে সারজিস বলেন, ‘বিএনপি কখনও এককভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি। আবার জামায়াতও বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় সংসদে স্থিতিশীলতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এনসিপি ও তরুণ প্রজন্মের বৃহৎ প্রতিনিধিত্ব জরুরি।’

আগামী নির্বাচনে শক্তিশালী দুটি দলের একটি হতে চায় এনসিপি— তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ, জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আমরা চাই, আগামী নির্বাচনে এনসিপি শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে অংশগ্রহণ করুক।’

তিনি আরও বলেন, ‘অভ্যুত্থানবিরোধী শক্তি আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অতীতে যেভাবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম, সংসদে আমাদের শক্তিশালী উপস্থিতি দরকার। তাই আমরা এখন সাংগঠনিক ভিত্তি আরও শক্ত করতে কাজ করছি। সেই লক্ষ্যে দেশের প্রতিটি জেলা, মহানগর ও ইউনিট পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে।’

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়