শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পতিত ফ্যাসিস্ট সরকারের আবর্জনা পরিস্কার করতে হবে : আফরোজা আব্বাস

মনিরুল ইসলাম : জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, বিগত ১৬ বছর আমরা যে জুলুম অত্যাচারের শিকার হয়েছি। বাড়ি-ঘরে থাকতে পারি নাই, ব্যবসা-বানিজ্য হারিয়েছি। দীর্ঘ সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আর এজন্য আমাদের অসংখ্য ভাই শহিদ হয়েছেন। কিন্তু আজও আমরা পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিস্কার করতে পারি নাই। দেশকে এগিয়ে নিতে পতিত স্বৈরশাসকের আবর্জনা পরিস্কার করতে হবে। 

আজ শনিবার সবুজবাগ কালভার্ট রোডে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

আফরোজা আব্বাস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক কাঠামো—সবকিছুকে ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।আমরা এই দেশে আর প্রতিশোধ-প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করতে চাই, একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তারমানে আমাদের পূর্ণ বিশ্বাস ওই সময়েই হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানান ষরযন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে তাদেরকে জনগন রুখে দিবে। জনগন এখন নিজেদের ভোটাধিকার চায়, এত বছর যাবৎ তা থেকে বঞ্চিত ছিলো। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই।

খিলগাঁও থানা বিএনপির আহবায়ক মাসুদ চৌধুরী সভাপতিত্বে সদস্য সচিব মামুনুর রশিদ আকন্দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়