শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াতের প্রতিনিধিদল

মনিরুল ইসলাম: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসভবন যমুনায় পৌঁছেছে জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধিদল। আজ বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রতিনিধিদলটি যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধিদলে রয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম ও রফিকুল ইসলাম খান।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে বিকেল পাঁচটার দিকে যমুনায় পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষ ‘তত্ত্বাবধায়কের’ ভূমিকা নেওয়ার আহ্বান জানান তাঁরা। এ জন্য অন্তর্বর্তী সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাঁদের অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।

এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছে। দলটির নেতারা সম্প্রতি বলেছেন, কয়েকজন উপদেষ্টা সব সময় প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখে তাঁকে বিভ্রান্ত করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়