শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভমেন্টের আদলে নিতে হবে: মির্জা ফখরুল 

মনিরুল ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে এসেছিলাম, আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ এবং সকল কাছে গ্রহণযোগ্য করে দেয়ার জন্য- এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভমেন্ট বলতে আমরা যা বুঝাই- একটা তত্ত্বাবদায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেজন্য প্রথমেই যে বিষয়টি প্রয়োজন হবে, তাকে ও প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কোন দলীয় লোক থেকে থাকলে তাকে অপসারণ করার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে আসন্ন নির্বাচন নিরপেক্ষ এবং সকল কাছে গ্রহণযোগ্য করতে এই মুহূর্ত থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভমেন্টের আদলে নিতে হবে বলে মনে করছে দলটি। এছাড়া সেক্রেটারিয়েটে ফ্যাসিস্ট দোসরদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তারা দেয়ার জন্য  দাবি জানায় বিএনপি। 

মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় ঘন্টাব্যাপী বৈঠকের পরে বেরিয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এসব কথা বলেন। 

সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন রাষ্ট্রীয় অতিথিভবন যুমনায় বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। রাত ৭টা ১১ মিনিটে তারা যমুনা থেকে বেরিয়ে অপেক্ষামান সাংবাদিকদের কথা বলেন বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টের দোসর বলা হয়- তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তারা দেয়ার জন্য আমরা বলেছি। আমরা বলেছি যে, প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা কিছু কিছু কথা বলে এসেছি, যেগুলো আমরা মনে করেছি যে-তারা এখনো সেই পুরনো সরকারের সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি।

তিনি আরও বলেন, আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেয়া হবে বা আপনার পদোন্নতি দেয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেয়ার কথা আমরা বলেছি। আমরা  বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সমস্ত ফ্যাসিস্টদের লোক আছে  তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার। তারপরও প্রধান উপদেষ্টা যেহেতু সব সবকিছু দায়িত্বে আছেন, তার কাছে আমরা আমাদের সেই কনসার্নগুলো জানিয়ে এসেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়