শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার। ইন্টেরিম সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ সংসদীয় আসনের এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আগে তারা (জুলাই যোদ্ধারা) জালিমের হাতে মার খেয়েছে, আজ যদি আবার ইন্টেরিম সরকারের হাতে মার খায়—এই লজ্জা আমরা কোথায় রাখব?’

সরকারের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আরও অনেকে দাবিদাওয়া মেনে নিয়েছেন। অনেকের দাবিদাওয়া আর জুলাই যোদ্ধাদের দাবিদাওয়া এক না। এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে।’

জামায়াত দীর্ঘ সময় ধরে নির্যাতিত হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের জনতা সাক্ষী, আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজ দল হিসেবে কুপরিচিতি লাভ করেনি। বরং নিরীহ জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে, ফুটপাতের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আহত হয়েছে। এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা তো সরকারের কেউ না। আমরা সরকারকে দাবি জানিয়েছি। কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি।’

উল্লেখ্য, আজ সকাল ১০টার দিকে কয়েক শ ‘জুলাই যোদ্ধা’ সংসদ ভবনের বাউন্ডারি পেরিয়ে মূল অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন এবং অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসে পড়েন। পুলিশ সদস্যরা তাঁদের সরিয়ে দিতে গেলে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এরপর ‘জুলাই যোদ্ধা’ সদস্যদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, অগ্নিসংযোগ ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বেলা পৌনে ২টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিতে সক্ষম হন। পুলিশ সদস্যরা জুলাই যোদ্ধাদের সড়কের দুপাশে, খামারবাড়ি, ফার্মগেট ও ধানমন্ডি-৩২ নম্বরের দিকে সরিয়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়