শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে উদ্ভূত পরিস্থিতি অনভিপ্রেত : মঈন খান

মনিরুল ইসলাম: জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সৃষ্ট পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার সংসদ ভবন এলাকায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “অনেকে হয়তো জুলাই সনদের প্রতিটি বিষয়ে একমত নন—এটা স্বাভাবিক। বাংলাদেশের ১৮ কোটি মানুষ হঠাৎ করে সব বিষয়ে একমত হয়ে যাবে, তা কখনো সম্ভব নয়। যদি এমন হতো, তাহলে আমরা আবার বাকশালেই ফিরে যেতাম।”

তিনি আরও বলেন, “এই সনদকে অর্থবহ করতে হলে ‘জুলাইয়ের অগ্রসেনানীদের’ অবশ্যই সম্পৃক্ত করতে হবে। প্রশ্ন আসছে—আমরা কেন কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলাম না, কিংবা কেন আলোচনার মূল ফোকাস থেকে সরে গিয়ে অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা বিস্তৃত হলো?”

ড. মঈন খান বলেন, “যাদের ওপর এই সমন্বয়ের গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছিল, তারা কি সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা ও যোগ্যতা দেখাতে পেরেছেন? তদুপরি প্রশ্ন উঠছে—এই অন্তর্বর্তীকালীন সরকারের আদৌ কি এই জটিল আলোচনায় যাওয়ার প্রয়োজন ছিল, নাকি বরং দ্রুততম সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করাই বেশি যুক্তিসঙ্গত হতো?”

  • সর্বশেষ
  • জনপ্রিয়