শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৩:১২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশে ফিরে তারেক রহমান ‘নির্বাচনী প্রচারণা‘য় অংশ নেবেন: আমান 

মনিরুল ইসলাম :  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান জানিয়েছেন, দেশে ফিরে তারেক রহমান  ‘নির্বাচনী প্রচারণা‘য় অংশ নেবেন। 

সোমবার দুপুরে এক আলোচনা সভায় তিনি  একথা জানান।

তিনি বলেন, ‘‘ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা (অধ্যাপক মুহাম্মদ ইউনুস) তিনি ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে… এই নির্বাচন ইনশাল্লাহ হবেই। এই নির্বাচনে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন।”

ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে তারেক রহমানের ভবিষ্যৎবানী সত্য হয়েছে দাবি করে আমান উল্লাহ আমান বলেন, ‘‘আপনারা দেখবেন যে, তারেক রহমান যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি সত্য হয়েছে। যেমন, দুই একটা উদাহরণ দেবো আমি। তিনি বলেছিলেন, দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে।”

‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে’

আমান উল্লাহ আমান বলেন, ‘‘ আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল চেষ্টা করছে।”

‘‘ আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।”

তিনি বলেন, ‘‘ আজকে বিভিন্ন জায়গায় নির্বা্চন নিয়ে বাধার সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিশেষ করে বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে।”

‘‘ আপনারা দীর্ঘ ১৬ বছরের আন্দোলন দেখেছেন, স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন জিয়া পরিবার সবচেয়ে দুর্যোগে-দুর্বিপাকে-দুঃসময়ে জনগণের পাশে ছিল জিয়া পরিবার, জনগণের পাশে ছিলো বিএনপি।”

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্রেটিক লীগের উদ্যোগে দলটির প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা হয়।

গণতান্ত্রিক আন্দোলন বিশেষ করে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাইফুদ্দিন মনির ভূমিকার কথা স্মরণ করেন আমান উল্লাহ আমান।

ডেমোক্রেটিক লীগের সহসভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, গ্লোভাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউম্যান রাইটের আহ্বায়ক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম লিটন প্রমূখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়