শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৮:১৭ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমান সুস্থ আছেন: বিএনপির মিডিয়া সেল

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারী‌রিকভা‌বে অসুস্থ হয়ে পড়েছেন’ বলে বাংলা ট্রিবিউন, ইত্তেফাকসহ কতিপয় অনলাইন পোর্টালে প্রকাশিত খবরটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিমূলক। এর লেশমাত্র সত‍্যতা নেই বলে জানিয়েছে বিএনপি।

শনিবার (১১ অক্টোবর) রাতে এই প্রতিক্রিয়া জানায় বিএনপির মিডিয়া সেল।

বিএনপির মিডিয়া সেল জানায়, তারেক রহমান সম্পূর্ণ সুস্থ-স্বাভাবিক আছেন এবং দলের কর্মকাণ্ড পরিচালনায় নিত‍্য সময়ের মতোই ব‍্যাপৃত আছেন। পতিত স্বৈরাচারের প্রেতাত্মা এবং চিহ্নিত কুচক্রী মহল এ ধরনের নির্জলা মিথ্যাচার ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে প্রোপাগান্ডা সৃজনকারী ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের সতর্ক করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন জানান, তারেক রহমান অসুস্থ হওয়ার খবরটি মিথ্যা। তিনি সুস্থ আছেন। সঠিকতা যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান বিএনপির মিডিয়া সেলের এই আহ্বায়ক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়