শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৩:২৪ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাগদান সারলেন ইশরাক হোসেন, পাত্রী কে

মনিরুল ইসলাম:  জনতার মেয়র খ্যাত বিএনপি নেতা ইশরাক হোসেন জীবনের নতুন অধ্যায়ে শুরু করলেন। বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।  বসার আগে সম্পন্ন করেছেন বাগদান। পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়েছে। 

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  সোস্যাল মিডিয়ার ছড়িয়ে পড়েছে নতুন জীবন সঙ্গীসহ ইশরাকের ছবি।

জানা যায়, শুক্রবার (১০ অক্টোবর) ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরান ইশরাক হোসেন। ব্যারিষ্টার নুসরাত খান হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

পারিবারিক ভাবে জানানো হয়, ‘হঠাৎ করেই পারিবারিকভাবে আংটি পরানোর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সবাই তাদের  জন্য দোয়া করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকায়। তিনি স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেন এবং পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে উচ্চশিক্ষা শেষ করে তিনি যুক্তরাজ্যে কিছুদিন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ শুরু করেন। বর্তমানে তিনি বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতিতে তিনি তার প্রয়াত  ঢাকার নগর পিতা বীর মুক্তিযোদ্ধা  সাদেক হোসেন খোকার আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–তে সক্রিয়ভাবে যুক্ত।  সত্রুিয় একজন নেতা। সাহসের সাথে দলীয় কর্মকান্ডে সরব রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়