শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালী বিভাগ হবে: বরকতউল্লাহ বুলু

বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার জোর চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বুলু বলেন, নোয়াখালী জেলার আয়তন দুই হাজার কিলোমিটার বেড়ে যাচ্ছে, সমুদ্র বন্দর হচ্ছে। বাংলাদেশ সৃষ্টিতে নোয়াখালীর নেতারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন। সিরাজুল আলম খানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আ স ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। প্রথিতযশা সাংবাদিকদের বাড়িও নোয়াখালী। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর প্রথম জেলা কমিটি গঠিত হয় তা নোয়াখালী জেলা সমিতি। বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার জোর প্রচেষ্টা চালাবো। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িও বৃহত্তর নোয়াখালী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে জরুরি ছিল সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ করা। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে নোয়াখালী বিভাগ করা এবং বিএনপি ক্ষমতায় এলে প্রথম অগ্রাধিকার হবে নোয়াখালীকে বিভাগ করা।

সাবেক সচিব ও ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি কেএম মোজাম্মেল হক লিখিত বক্তব্যে বলেন, নোয়াখালী জেলার রয়েছে তিন হাজার বছরের ইতিহাস। কুমিল্লার চেয়ে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার আয়তনে বড় নোয়াখালী জেলা এবং জনসংখ্যা ৪০ লাখ। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস নোয়াখালীতে।

তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িও নোয়াখালীতে। নদীবন্দরসহ ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ ও বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের জিডিপিতে নোয়াখালীর শিল্পপতিদের অবদান প্রায় ৩০ শতাংশ। এসব কারণে এবং প্রশাসন বিকেন্দ্রীকরণ ও জনগণের দোড়গড়ায় সেবা পৌঁছে দিতেও নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি।

নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাবুদ দুলালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিএনপি, জামায়াত, গণঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়