শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৩:৩১ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছে, আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে খুব কষ্ট করতে হবে না: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে না পারলে প্রধান উপদেষ্টা চলে যাবেন এবং অনেক উপদেষ্টা বিদেশে তাদের আরাম আয়েশের জীবনে ফিরে যাবেন। দেশ অনিশ্চয়তায় পড়বে। সেই সঙ্গে আওয়ামী লীগও সক্রিয় হচ্ছে রাজপথে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার সাহস পাচ্ছে।

সম্প্রতি এক টকশোতে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘প্রধান উপদেষ্টা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির পর উনি আর একদিনও থাকতে চান না এবং ফেব্রুয়ারির মধ্যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচনের ফায়সালা চূড়ান্ত করতে না পারে তাহলে সম্ভবত তিনি ফেব্রুয়ারির পর চলে যাবেন। এনসিপি নেতা নাহিদ ইসলামের কথাটা আজকে মেলান, উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছে এবং আমার মনে হয় সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না।

কারণ ম্যাক্সিমাম উপদেষ্টা ডুয়েল সিটিজেনশিপ নিয়ে চলছেন। সো তাদের একটা বড় অংশই দেশের বাইরে অটোমেটিক্যালি চলে যেতে পারবেন। শুধু দেশের বাইরে তো না বিশ্বের শ্রেষ্ঠ দেশগুলোতেই তারা আবারও ফিরে যাবেন। সো এজন্য তাদের খুব একটা এক্সিট রুট খুঁজতে খুব কষ্ট করতে হবে তেমনটিও না। সুতরাং, আমরা যদি সাদা চোখে এই ইনফরমেশনগুলো দেখি তাহলে এটা সহজেই অনুমেয় যে যদি পলিটিক্যাল পার্টিগুলো একটা নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় ফেব্রুয়ারির মধ্যে তাহলে বাংলাদেশ একটা গভীর অনিশ্চয়তায় পড়বে।’

আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগের মিছিল আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন হচ্ছে। আওয়ামী লীগের মিছিল ঢাকার অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হতে দেখছি আমরা এবং মিছিলের দৈর্ঘ্য প্রস্থ যথেষ্ট বড়।

সুতরাং ঘরের পাশে আওয়ামী লীগ যে হাত-পা গুটিয়ে বসে আছে তেমনটিও নয়। শুরুর দিকে আমরা যেমন তাদের মধ্যে কিছুটা হতবিহ্বল ভাব বা কিছুটা হতচকিত অবস্থা লক্ষ্য করেছিলাম, এই সরকারের ক্রমাগত উপর্যপরি ব্যর্থতা তাদেরকে সেই সাহস দিয়েছে যাতে তারা কোনো দুঃখ প্রকাশ না করে কোনোরকম কোনো অনুশোচনা না করে আবারো বীরদর্পে পলিটিক্সে আসবার কথা চিন্তা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়