শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩১ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপির হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ : মির্জা আব্বাস

মনিরুল ইসলাম  : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির হাতে সকল ধর্মের মানুষ নিরাপদ। দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব  নিরাপদ।

তিনি বলেন, নিপীড়ন হয়ে যদি থাকে তা হলে এদেশে আওয়ামী লীগের আমলে ও সময়ে হিন্দু সম্প্রদায় নিপীড়িত হয়েছে। বিএনপির আমলে নয়।

রোববার শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে তার এলাকার  কয়েকটি পূজাঁ মন্ডপ পরিদর্শন করেন মির্জা আব্বাস। এ সময় তিনি  সনাতনী  হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পরে  রাতে পল্টন কমিউনিটি সেন্টার পূজাঁ মন্ডপ পরিদর্শন শেষে মির্জা আব্বাস সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে  বক্তব্য রাখবেন। বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি হিন্দু সম্প্রদায়ের ভাই- বোনদের উদ্দেশ্য করে বলেন, আপনারা একটু হিসাব করে দেখবেন। আপনার আত্বীয় - স্বজন কখন ভারতে চলে গেছে। 

তিনি বলেন, বিএনপির সময় যদি ১ পার্সেন্ট গিয়ে থাকে তা হলে আওয়ামীলীগের সময় গিয়েছে ১০০ পার্সেন্ট। আমি এ কথা আমার বাস্তবতা থেকে বলছি। যেহেতু আমি এই এলাকার সন্তান। তাই আমার চেয়ে কেউ বেশী জানে না।

মির্জা আব্বাস বলেন, বিএনপির হাতে এদেশের যেকোন সম্প্রদায় নিরাপদ। বিএনপির সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা কথা ভাবে। রক্ষা করে ।তাদের পাশে সব সময় থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়