শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাপার নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামেই বহাল থাকবে: প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া

রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন এবং দলীয় প্রতীক জিএম কাদেরের নামে বহাল থাকবে বলে দাবি করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। দলের নেতৃত্ব এবং প্রতীক সংক্রান্ত চলমান বিতর্কের মধ্যে রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে জাপার জিএম কাদের অংশের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, সম্প্রতি বহিষ্কৃত কয়েকজন ব্যক্তি জাতীয় পার্টির নামে অবৈধভাবে একটি কাউন্সিল করেছে এবং নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছে। এ বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব বরাবর লিখিত আবেদন জমা দেয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে ওই সম্মেলন বৈধ নয়, কারণ তা দলের চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের অনুমোদিত নয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে তারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করছেন। আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দেয়া হবে। জাপার এই নেতা বলেন, আমাদের দশম সম্মেলন হয়নি। যেটাকে দশম সম্মেলন দেখানো হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। কাজেই আমরা বিশ্বাস করি নিবন্ধন ও প্রতীক জিএম কাদেরের নামে যেমন বহাল আছে, তেমনই থাকবে। যারা দাবি করছেন, তাদের দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, আনিসুল ইসলাম মাহমুদ এবং এ বি এম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বাধীন একাংশ নিজেদের মূল জাপা দাবি করে গত আগস্টে ইসিতে চিঠি দিয়েছে। এছাড়া রওশন এরশাদপন্থি একটি অংশও জাপাকে নিজেদের বলে দাবি করেছে। এদিকে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাপা প্রসঙ্গে বলেন, জাতীয় পার্টির কথা বললে আমি কনফিউজড হয়ে যাই। ওখানে তো হাফ ডজন আছে। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়