শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাপলা প্রতীক না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি সারজিস আলমের

শাপলা প্রতীক না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। 

তিনি বলেছেন, “আমরা নির্বাচন কমিশনের সব নিয়ম মেনে নিবন্ধনের জন্য আবেদন করেছি এবং প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়েছি। কিন্তু হঠাৎ নির্বাচন কমিশন বলছে, শাপলা তাদের তালিকাভুক্ত প্রতীক নয়। অথচ শাপলা যেমন একটি প্রতীকের অংশ হতে পারে, তেমনি তালিকাভুক্ত অন্যান্য প্রতীকের অংশ ধানের শীষও।

যদি অন্য দলগুলো প্রতীকের অংশ হিসেবে এগুলো পেতে পারে, তাহলে এনসিপিকেও শাপলা প্রতীক দিতে হবে। আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।’
বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা ও উপজেলার এনসিপি কমিটির সমন্বয় সভা শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

 বুধবার বিকেলে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজারো মানুষ হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ এই বাংলাদেশের ভবিষ্যৎ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা সেই প্রক্রিয়ার দিকেই যাচ্ছি। তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং এখন বিচারিক প্রক্রিয়ায় তাদের দল হিসেবে বিচার হবে ও নিষিদ্ধ করা হবে।

সারজিস আলম আরো বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হবে। যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, তারা আগামীর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। দেশের রাজনীতি থেকে দুর্নীতি, দখলদারি ও বৈদেশিক প্রভাব দূর করতেই আমাদের সংগ্রাম।’

তিনি বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে বাংলাদেশের ক্ষমতায় কেউ আসতে পারবে না।

সভায় দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা আগামী আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময়ে অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়