শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নিউইয়র্কের বিমানবন্দরের ঘটনায় প্রতিক্রিয়ায় যা বললেন মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকের একটি পোস্ট তিনি লেখেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করলো– আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’

বিচারের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন সেখানে পৌঁছান। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে।

এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আখতার হোসেন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যুবলীগের কর্মী মিজানুর তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। সে সময় সেখানে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সুলাইমান হক গণমাধ্যমকে জানান, ঘটনার পর বিএনপি-সমর্থিত এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন যে মিজানুর রহমান তাঁকে ছুরি দিয়ে আঘাত করতে তেড়ে গিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে নিউইয়র্ক পুলিশ মিজানুরকে আটক করে।

বিক্ষোভ শেষে একই দিন রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ তাঁকে আটক করে। আটক হওয়ার পর মিজানুর রহমান ‘জয় বাংলা’ স্লোগান দেন। তাঁর সঙ্গে উপস্থিত আওয়ামী লীগ নেতা-কর্মীরাও স্লোগান দেন।

ঘটনার সময় আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাসনিম জারাকে লক্ষ্য করেও কটূক্তি করেন এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়