শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৪ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীতির পরিবর্তন নয়, কেবল নেতা পরিবর্তনের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: শায়েখে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, “নীতির পরিবর্তন না করে কেবল নেতা পরিবর্তনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি। তাই সংস্কার-বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।”

বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার ঢাকা-৫ আসনে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “নির্বাচনই মুক্তির পথ নয়। বাংলাদেশে এর আগেও বারোবার জাতীয় নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনের মাধ্যমে জাতি নতুন অপরাধপ্রবণ নেতা-কর্মী পেয়েছে। মাস্তান-চাঁদাবাজরা ক্ষমতায় এলে মুক্তি আসবে না। আমি নিজে জুলাই আন্দোলনে স্বশরীরে মাঠে ছিলাম। বন্দুক-কামানের সামনে লড়েছি দেশ থেকে জুলুম, ধর্ষণ, হত্যা ও রাহাজানি বন্ধের জন্য। কিন্তু জুলাইয়ের পরে সেগুলোই আরও বিভৎস রূপে ফিরে এসেছে। আমরা এটা মেনে নেব না।”

তিনি হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “হাতপাখার জয় মানে গরীব, মেহনতি মানুষের জয়। অসহায় মানুষের সহায়। ক্ষুধাতুর মানুষের আহারের নিশ্চয়তা। ইসলাম ক্ষমতায় এলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সবাই শান্তিতে থাকবে। বস্ত্রহীন বস্ত্র পাবে, বিদেশে টাকা পাচার হবে না।”

শায়েখে চরমোনাই চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “অনেক মার্কা দেখেছেন। এবার আমাদের পরীক্ষা করে দেখুন। যদি আমরা কথা রাখতে না পারি, আর কোনোদিন আপনাদের সামনে আসব না।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মনোনীত ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এম এইচ মোস্তফা। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে এই যাত্রাবাড়ি-ডেমরার অবদান ছিল গুরুত্বপূর্ণ। আগামী দিনেও মানুষের প্রত্যাশা পূরণে আমরা অগ্রণী ভূমিকা পালন করব।”

এছাড়াও সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকি, সহ-প্রচার সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, যুব নেতা মানসুর আহমাদ সাকি, ছাত্র নেতা মাহবুবুর রহমান, হাজি ইব্রাহিম ও আলতাফ হোসেন প্রমুখ।

সমাবেশে আনুষ্ঠানিকভাবে এম এইচ মোস্তফাকে ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে দায়িত্ব প্রদান করেন শায়েখে চরমোনাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়