শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী আমলের স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার

স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক, ২০১৬ সালের পানামা পেপারসেও তার নাম উঠে এসেছিল।

আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।

ডিএমপির যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়, আলোচিত এই ঠিকাদার সিন্ডিকেটের মাধ্যমে স্বাস্থ্যখাত থেকে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন। তার বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন গতকাল বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, জমি ক্রয়, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণে মিঠু মোট ১৮ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকার স্থাবর সম্পদ অর্জন করেছেন। এছাড়া গাড়ি ক্রয়, ব্যাংক হিসাবের স্থিতি, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, বিভিন্ন কোম্পানিতে শেয়ার ও বিনিয়োগ মিলিয়ে আরো ৫৭ কোটি ৪৪ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে তার নামে। স্থাবর ও অস্থাবর মিলিয়ে সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা। এছাড়া পারিবারিক ব্যয় হিসেবে ধরা হয়েছে আরো ৭১ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ সম্পদ ও ব্যয় মিলিয়ে মোট সম্পদের হিসাব দাঁড়িয়েছে প্রায় প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ টাকা। অথচ বৈধ আয়ের প্রমাণ পাওয়া গেছে মাত্র ৭১ কোটি ৪৯ লাখ টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৫ কোটি ৮০ লাখ টাকা।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে মিঠুর নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ভুয়া সরবরাহ ও উন্নয়ন কাজের আড়ালে বিপুল অর্থ আত্মসাৎ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়