শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান। 

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ডা. শফিকুর রহমান ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের গভীর ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরে বলেন, ফিলিস্তিনের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক চিরকাল অটুট থাকবে।

ডা. শফিকুর রহমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং ফিলিস্তিনের ওপর চালানো গণহত্যার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি বোমা হামলায় প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। 

টিআরটি ওয়ার্ল্ড-এর একটি প্রতিবেদন উল্লেখ করে তিনি জানান, গাজার প্রায় ২ হাজার ৭০০ পরিবারের কেউ বেঁচে নেই এবং ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। মোট ক্ষতির পরিমাণ ৬ হাজার ৮০০ কোটি ডলার।

তিনি আরও বলেন, গাজায় খাবার প্রবেশে বাধা দেওয়ায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং হাজার হাজার শিশুসহ মানুষ অনাহারে মারা যাচ্ছে। ইসরায়েল গাজা দখল এবং ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা করেছে, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

ডা. শফিকুর রহমান জাতিসংঘ, ওআইসি এবং বিশ্বশান্তিকামী দেশগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা ইসরায়েলকে গাজা দখল ও ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ধ্বংসাত্মক পরিকল্পনা থেকে বিরত থাকতে বাধ্য করে। তিনি বলেন, ইসরায়েলের এই আগ্রাসন কেবল ফিলিস্তিনের জন্য নয়, বরং পুরো বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন এবং ফিলিস্তিন যেন একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই. রামাদান বাংলাদেশের জনগণের, বিশেষ করে জামায়াতে ইসলামীর, সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের সাহায্য-সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়