শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এনসিপি ইনসাফের পক্ষে। যে ইনসাফের পক্ষে থাকবে, আমরা ধরে নেব সে এনসিপির পক্ষেই আছে। আমাদের দলে বেইনসাফি করার কোনো সুযোগ নেই।”

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে স্থানীয় এনসিপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “হাজার হাজার লোক নিয়ে প্রোগ্রামে আসার দরকার নেই, যদি নেতা হয়ে বেইনসাফি করেন। আমাকে ডোবানোর জন্য একজনই যথেষ্ট।”

তিনি আরও বলেন, “আমরা হোন্ডা-গুন্ডার রাজনীতি করব না। আগে যার পেছনে যত বেশি মোটরসাইকেল ও গুন্ডা থাকত, তাকেই বড় নেতা ধরা হতো। সেই সময় শেষ হয়ে গেছে। প্রকৃত নেতৃত্ব আসবে নেতার গুণাবলি থেকে।”

জনগণের পাশে থাকতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, “সত্য বলার জন্য কোনো রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই। তবে সত্য বলায় বাধা এলে, জুলুম হলে আমি পাশে থাকব। সত্যের পক্ষে থাকলে মানুষ নিজেই একটি শক্তি পায়।”

তিনি স্বীকার করেন, রাজনীতি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া কঠিন। “প্রোগ্রামের জন্য অনেকে খাটেন, কিন্তু আমি কাউকে ৫০০ বা ১০০০ টাকা দেওয়ার সামর্থ্য রাখি না। দুর্নীতি করে বা কমিশন খেয়ে যদি সামর্থ্য আসে, সেটা আমাদের দ্বারা সম্ভব নয়।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির দেবীদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির। অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন। এছাড়া শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়