শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ৪০ দলের নেতাদের

গণ অধিকার পরিষদ আয়োজিত সংহতি সমাবেশে ৪০টিরও বেশি রাজনৈতিক দল একাত্ম হয়ে জাতীয় পার্টির (জাপা) রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচার, জাপা ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত হয় এ সমাবেশ।

 এতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জেএসডি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, খেলাফত মজলিসসহ ফ্যাসিবাদ বিরোধী ৪০টির বেশি রাজনৈতিক দল সংহতি জানায়।
 
 অবিলম্বে জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের জোর দাবি জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোট শেখ হাসিনাকে স্বৈরাচার হতে সহযোগিতা করেছে। ফ্যাসিবাদ ফেরাতে জাতীয় পার্টি মাথা চাড়া দিয়ে উঠছে, এত অপরাধের পরেও এখন দেশকে অস্থির করতে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও ভারতীয় এজেন্ট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ করতে হবে।
 
সমাবেশ শেষে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারসহ ৩ দফা দাবি আদায়ে শপথ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা।
 
এদিকে, কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ৮ দিনের মাথায় আবারও আক্রান্ত। শুক্রবার সন্ধ্যার দিকে মিছিল নিয়ে হামলা চালায় একদল লোক। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন তারা।
 
 হামলার সময় প্রধান কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি বিষয়ে প্রস্তুতি সভা করছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। হঠাৎ আক্রমণে ছোটাছুটি শুরু করেন তারা। পরে পুলিশ এসে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিলেও কাকরাইলে থমথমে পরিস্থিতি তৈরি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাতীয় পার্টি। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়