শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে মন্তব্য করেছেন মির্জা ফখরুল

মনিরুল ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন। 

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি নুরকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি তার চিকিৎসা দেশের বাইরে করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

চিকিৎসকদের সঙ্গে আলাপের বরাত দিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, নুরের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনো খুবই ক্রিটিক্যাল। তার যেই জায়গায় ইনজুরিগুলো হয়েছে এই জায়গাগুলো খুব ফ্যাটাল। তার ব্রেইনেও ইনজুরি ও ব্লিডিং হয়েছে। ডাক্তারদের সাথে আলাপ করে আমার মনে হলো এখানে চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি।

তিনি বলেন, যারাই আঘাত করুক, আঘাতটা করেছিলো তাকে হত্যার উদ্দেশ্যে। এটা খুব পরিষ্কার। অভ্যুত্থানের পরেও আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ওপর যদি এমন আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কী করেছে চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না।

এ বিষয়ে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন  মির্জা ফখরুল ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়