শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১০:২২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজর বিডির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা : রাজধানী উত্তরার কসাই বাড়ি হোটেল আমিরসে নজর বিডি ডট কম এর উদ্যোগে এতিম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করাহয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ঢাকা ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর। কিন্তু এমপি মহোদয় রাষ্ট্রীয় বিশেষ কাজে অন্যত্র ব্যস্তথাকায় উপস্থিত হতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আক্তার হোসেন, জনাব মোঃ আলী আকবর, জনাব মোঃ আব্দুস সালাম সরকার।

উদ্বোধনী বক্তা জনাব মোঃ আনোয়ার হোসেন আনু। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন মুস্তাফিজুর রহমান সেগুন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মোঃ আমিনুল ইসলাম সম্পাদক ও প্রকাশক নজর বিডি ডট কম। মাহফিল আয়োজনে বক্তারা এতিম ও অসহায় শিশুদের নিয়ে গঠনমূলক আলাপ আলোচনা করেন এবং সমাজের বিত্তবানদের কাছে  এতিম অসহায় শিশুদের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কবির, সাংবাদিক জুয়েল আনান, মোঃ রফিকুল ইসলাম মিঠু (স্টাফ রিপোর্টার আমাদের সময় ডট কম), সাংবাদিক একা, মোঃ সাকিবুল হাসান মিঠু (নির্বাহী সম্পাদক প্রভাতী নিউজ ডট কম) প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়