শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১২:৫৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গাজী মাজহারুল আনোয়ারের লেখা 'অল্প কথার গল্প গান" বইটির ৬ষ্ঠ খন্ড প্রকাশিত হবে আজ 

মনিরুল ইসলাম : "অল্প কথার গল্প গান" বইটি আমাদের পরিবারের দীর্ঘদিনের একটি লালিত স্বপ্নের বাস্তব প্রতিফলন। কাল শুক্রবার ( ১৩  মার্চ) অমর ২১ শে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে বইটির ৬ষ্ঠ খন্ড। এমনই জানালেন  গাজী মাজহারুল আনোয়ার তনয় শরফরাজ আনোয়ার উপল।

বৃহস্পতিবার একটি পোষ্টে তিনি জানান দেন তার প্রয়াত পিতা গাজী মাজহারুল আনোয়ার এর লেখা বই এর ৬ষ্ঠ খন্ড প্রকাশের।

তিনি লিখেন, আমাদের বাবা গাজী মাজহারুল আনোয়ার তাঁর দীর্ঘ ৬০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে প্রায় ২০ হাজারের মতো গান লিখেছেন। বলা বাহুল্য যার অধিকাংশ গানই এদেশের গান পাগল শ্রোতাদের কাছে একদিকে যেমন প্রশংসিত হয়েছে তেমনিভাবে তুমুল জনপ্রিয়তাও পেয়েছে। 

মাত্র কয়ক বছর আগেও বাবা লেখা গানগুলোর তেমন কোন সংগ্রহ বা আর্কাইভ ছিল না। বাবা চাইলেন তিনি তাঁর সমস্ত গানগুলোর আর্কাইভ করবেন, বাবার ইচ্ছানুযায়ী বাবার গানগুলোর নেপথ্যের গল্প এবং গান ধারাবাহিকভাবে বই আকারে প্রকাশ করার জন্য আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিই। বাবা নিজেই বইটির নাম দিলেন -"অল্প কথার গল্প গান" । 

উপল পোষ্টে বলেন, আমাদের সহযোগিতায় এগিয়ে আসে স্নেহাশিস কণ্ঠশিল্পী ও গবেষক মোমিন বিশ্বাস। শুরু হয় বাবার গান সংগ্রহের কর্মযজ্ঞ। বাবার সাথে দিনের পর দিন মাসের পর মাস বসে মোমিন বাবার কাছে সমস্ত গানের নেপথ্যের গল্প শুনে শুনে লিপিবদ্ধ করতে থাকে এবং বইয়ের পান্ডুলিপি তৈরির মতো দুরুহ কাজ অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে পালন করেন। এজন্য মোমিনের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা।

বাবা তাঁর জীবদ্দশায় তাঁর সমস্ত গানের নেপথ্যের গল্প লিপিবদ্ধ করে গেছেন। ২০২১ সালে বাবার ৭৮তম জন্মদিনে "অল্প কথার গল্প গান" বইটির প্রথম খন্ড প্রকাশিত হয়। পরের বছর কলকাতা বইমেলায় বইটির ২য় ও ৩য় খন্ড প্রকাশিত হয়। এরপর ৪র্থ খন্ড এবং ৫ম খন্ড গত বছর ঢাকা বইমেলায় প্রকাশিত হয়। 

তিনি "অল্প কথার গল্প গান" বইটি আন্তরিকতার সাথে ধারাবাহিকভাবে প্রকাশের জন্য ভাষাচিত্র প্রকাশনীর কর্ণধার খন্দকার মনিরুল ইসলাম সোহেল , তাঁর সহধর্মিণী এবং ভাষাচিত্রের পুরো টিমের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়