শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ির নিয়ন্ত্রণও নিয়ে নিতে পারে হ্যাকাররা: ক্যাসপারস্কির সতর্কবার্তা

চলন্ত গাড়ির নিয়ন্ত্রণও এখন সাইবার হামলার ঝুঁকিতে। গ্লোবাল সাইবারসিকিউরিটি ও অ্যান্টিভাইরাস কোম্পানি ক্যাসপারস্কি জানিয়েছে, তাদের এক গবেষণায় একটি কোম্পানির গাড়িতে ভয়াবহ ত্রুটি ধরা পড়েছে। যার সুযোগ নিয়ে হ্যাকাররা দূর থেকে পুরো গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারত।

বুধবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ক্যাসপারস্কি জানায়, তাদের গবেষকরা ঠিকাদার প্রতিষ্ঠানের একটি অনলাইন অ্যাপ্লিকেশনে ‘জিরো-ডে ভালনারেবিলিটি’ খুঁজে পান। ওই দুর্বলতার কারণে গাড়ির ইঞ্জিন বন্ধ করা, জোর করে গিয়ার পরিবর্তন করা এমনকি চলন্ত অবস্থায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়াও সম্ভব।

তদন্তে জানা যায়, দুর্বল পাসওয়ার্ড, অনিরাপদ ফায়ারওয়াল সেটিং ও টু-ফ্যাক্টর অথেন্টিকেশন না থাকায় হ্যাকাররা লগইন তথ্যসহ গুরুত্বপূর্ণ ডেটায় প্রবেশাধিকার পায়। এতে গাড়ির মূল নিয়ন্ত্রণ ব্যবস্থাও ঝুঁকিতে পড়ে।

ক্যাসপারস্কির আইসিএস সিইআরটি বিভাগের প্রধান আরতেম জিনেনকো বলেন, “গাড়ি নির্মাতাদের এখনই শক্তিশালী সাইবার সুরক্ষা ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে যেসব সিস্টেম তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হয় সেগুলোর ক্ষেত্রে। একটি ছোট দুর্বলতাও পুরো নেটওয়ার্ক ও চালকের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলতে পারে।”

তিনি বলেন, “এই ঘটনাটি থেকে দেখা যায়, কোনও ঠিকাদারের সিস্টেমে একটি ছোট দুর্বলতাও কীভাবে ইন্টারনেট সংযুক্ত গাড়িগুলোকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। তাই গাড়ি নির্মাতাদের এখনই শক্তিশালী সাইবার সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশেষ করে যেসব সিস্টেম তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হয় সেগুলোর ক্ষেত্রে, যাতে চালকদের সুরক্ষা ও প্রযুক্তির প্রতি আস্থা বজায় থাকে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়