শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০১:০২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ঢাকায় অনুষ্ঠিত হলো হেমাটোলজি টিউটোরিয়াল আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (ইএইচএ) এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হেমাটোলজি টিউটোরিয়াল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। ৩ ও ৪ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ বৈজ্ঞানিক সম্মেলনে ১৫ জন আন্তর্জাতিক ও ২১৩ জন স্থানীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

এই সম্মেলনে হেমাটোলজিক্যাল নানা রোগ, বিশেষ করে মাইলয়েড ও লিমফয়েড ম্যালিগন্যান্সি, বি সেল ও টি/এনকে সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা, একিউট ও ক্রনিক লিউকেমিয়ার সর্বশেষ অগ্রগতি ও আধুনিক চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা হয়। এসব জটিল রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা ও রোগীর জীবনমান উন্নয়নে কার্যকর কৌশল তুলে ধরেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসা বিশেষজ্ঞরা।

বৈজ্ঞানিক সেশনগুলো পরিচালনা করেন ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা। স্থানীয় বিশেষজ্ঞরা জটিল ক্লিনিক্যাল কয়েকটি কেস উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য শিক্ষামূলক ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাংলাদেশে রক্তের ক্যানসার ও অন্যান্য হেমাটোলজিক্যাল রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সঠিক সময়ে রোগ শনাক্ত করে আধুনিক চিকিৎসা প্রোটোকল প্রয়োগ করলে রোগীদের বেঁচে থাকার হার বাড়বে। আন্তর্জাতিক মানের রক্তরোগ বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগানো এই ধরনের টিউটোরিয়াল তরুণ চিকিৎসক ও বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, উন্নত দেশে যে ধরনের চিকিৎসা সুবিধা ও থেরাপি পাওয়া যায়, বাংলাদেশেও সেসব সুবিধা নিশ্চিত করা জরুরি। আর আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশীয় দক্ষতার সমন্বয় হেমাটোলজিক্যাল রোগীদের জন্য উন্মোচিত হবে নতুন দিগন্ত। অনুষ্ঠান শেষে দেশীয় গানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়