শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে ‘আকুতি’র আড়ালে বঞ্চনার অভিযোগ, রাজনৈতিক চাপে উন্নয়ন সহায়তা না পাওয়ার ক্ষোভ সাবেক উপদেষ্টার!

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়নে ব্যর্থ হয়েছেন, বিষয়টি অজুহাত দিয়ে ঢাকা দেওয়া যাবে না, এমনই মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। বুধবার মাহফুজের এক ফেসবুক পোস্টের প্রেক্ষিতে নিজের ফেসবুক পাতায় বিষয়টি জানান সংসদ সদস্য।

বুধবার সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে আবেগঘন একটি বক্তব্য দেন।

কুমিল্লার দেবিদ্বার এলাকায় মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই– দ্রুত রাস্তাটি করে দিন।

এরপরই এক ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছিলেন নিজের কথা। তিনি জানান উপদেষ্টা থাকাকালে অন্য উপদেষ্টাদের কাছে সাহায্য চেয়েও পাননি। তিনি বলেন, ‘আজকে হাসনাতের সংসদে 'আকুতি' দেখে মনে পড়ল যে, রামগঞ্জ-লক্ষীপুরের উন্নয়নের জন্য  ৪/৫ জন জন উপদেষ্টার কাছে গিয়েও কোন হেল্প পাইনি। তাদের সাথে কয়েকবার দেখা করেছি। ডিও লেটার দিয়েছি। সেসব লেখার সময় এখনো আসেনি।’

তিনি জানান, কোনো এক রাজনৈতিক দলের চাপে এই সাহায্য পাননি তিনি। তার কথা, ‘এতটুকু বলতে পারি যে, একটি রাজনৈতিক দলের চাপে/ সিদ্ধান্তে উনারা আমার এলাকায়/ আমাকে কোন সহযোগিতা করেন নি।’

তবে লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের অভিমত, উপদেষ্টা থাকাকালে রামগঞ্জের উন্নয়নের জন্য বাস্তবে আগ্রহই দেখাননি মাহফুজ। তিনি বলেন, ‘উপদেষ্টা থাকাকালীন সময়ে রামগঞ্জের দৃশ্যমান উন্নয়নে তার কোনো অবদান চোখে পড়েনি। অথচ সে সময় তার হাতে যথেষ্ট ক্ষমতা ছিল।’

তিনি আরও বলেন, ‘রামগঞ্জের উন্নয়নের প্রশ্নে তিনি সম্পূর্ণ ব্যর্থ—এটা এখন আর আড়াল করার সুযোগ নেই। কথার ফুলঝুরি বা অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না। রামগঞ্জের প্রতি তার কোনো বাস্তব আগ্রহ কখনোই দেখা যায়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়