শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৩:২৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে শিক্ষকের মুখের ভাষা এত নোংরা, সে জাতিকে কী শেখাবে?—হাদিকে নীলা ইসরাফিল

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা–৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরিফ ওসমান হাদি। নির্বাচনী এলাকায় চালাচ্ছেনপ্রচারণা।

সম্প্রতি নিজের প্রচারণায় ঘোষণা দেন, তার এলাকার ৫০০০ শিক্ষার্থীকে বিনা পয়সায় ইংরেজি শেখাবেন। তার এই ঘোষণা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে।

যে শিক্ষককের মুখের ভাষা এতো খারাপ সে জাতিকে কী শেখাবে? এমন প্রশ্ন রাখেন সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুকে হাদির ফ্রিতে পড়ানোর ঘোষণার ভিডিওর একটি স্ক্রিনশট শেয়ার করে নীলা ইসরাফিল বলেন, ‘যে শিক্ষকের মুখের ভাষাই এত নোংরা, সে জাতিকে কী শেখাবে? নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার।’

নীলা ইসরাফিল বলেন, ‘দেশের ট্র্যাজেডি এখানেই অশিক্ষিত আচরণই যেখানে যোগ্যতার মাপকাঠি, সেখানেই ক্ষমতার চাবি সবচেয়ে নোংরা হাতে চলে যায়।

সংসদে বসে নীতি ঠিক করবে যে নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে না।’

তিনি আরো বলেন, ‘যে শিক্ষকতার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে গালিগালাজকে পাঠ্যবই বানায়, তার রাজনীতি যে কতটা নোংরা হবে তা হিসাব করার জন্য কেউ গণিত জানার দরকার পড়ে না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়