শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন: উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।’

রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন উপদেষ্টা। আসিফ মাহমুদের এ পোস্টের পর প্রশ্ন উঠেছে, কাকে পুনর্বাসন না করার কথা বললেন তিনি?

উপদেষ্টার ওই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই।

তবে, মন্তব্যকারীদের বড় অংশই ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন। 

আব্দুল্লাহ হিল বাকি নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ প্রাপ্য সেই সাহসী সিদ্ধান্তের জন্য। হাসিনার দালালরা রাজনীতিই করুক বিদেশে পলাতক থেকে, এদেরকে খেলার মাঠে বাংলাদেশের মানুষ দেখতে চায় না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়