মনিরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে পরাজিত করে স্বাগতিকরা।
এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে এই অভাবনীয় সাফল্যের জন্য শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে তাদের জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দল তাদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের ইতিহাস গড়েছে।