শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ১২:১২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদি হ'ত্যা : ভাইয়ের ফেসবুক পোস্টে জামায়াত আমিরের পিএসের নাম!

শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভাইয়ের নাম ব্যবহার করা একটি ফেসবুক আইডি থেকে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। যেখানে জামায়াত আমিরের এক পিএসের কথা উল্লেখ করা হয়েছে।

ওই আইডি থেকে দেওয়া একটি পোস্টে দাবি করা হয়, “শহীদ ওসমান হাদি হত্যার পেছনের প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত। হাদিকে ঢাকা-০৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছে আমাদের।”

এ ছাড়া একই আইডি থেকে আরও একটি পোস্টে অভিযোগ করা হয়, হাদি হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কয়েকজন সংসদ সদস্য ও মন্ত্রী সরাসরি জড়িত।

পোস্টে আরও বলা হয়, “হাদি হত্যার বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।”

ওই আইডি থেকে আরও দাবি করা হয়, হাদি হত্যাকে কেন্দ্র করে দেশীয় রাজনীতির বিভিন্ন পর্যায়ে চাপ সৃষ্টি করা হয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে তা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

ফেসবুক আইডিটি হাদির ভাইয়ের বলে নিশ্চিত হওয়া গেলেও পোস্ট তিনি করেছেন কি না, কিংবা এটি হ্যাকড কি না, সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পোস্টগুলো এমন সময়ে এলো, যখন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। তিনি বিজেপিকে ইঙ্গিত করে জানিয়েছেন, বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড কার মাধ্যমে ঘটেছে, তা তিনি জানেন। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।

উল্লিখিত সব তথ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও বক্তব্য থেকে নেওয়া, যার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়