শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে কাটানো সময় জীবনের সবচেয়ে প্রিয় অধ্যায়: প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার চার বছরের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ছেড়েছেন। পরবর্তী দায়িত্বে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে যাওয়ার আগে তিনি এক আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন। এতে বাংলাদেশ ও এদেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা ও স্মৃতির কথা তুলে ধরেছেন তিনি।

তিনি আবারো দেখা হওয়ার আশা প্রকাশ করেন। প্রণয় ভার্মা বলেন, প্রায় চার বছর ঢাকায় অবস্থানকালে তিনি একাধিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। দায়িত্ব পালন অনেক সময় বন্ধুর মনে হলেও অভিজ্ঞতাটি ছিল সমৃদ্ধ ও ফলপ্রসূ। 

তিনি স্ত্রী মনুর সঙ্গে বাংলাদেশে কাটানো সময়টিকে তাদের জীবনের সবচেয়ে প্রিয় পর্যায় হিসেবে অভিহিত করেন। সাংস্কৃতিক ঘনিষ্ঠতা ও সহমর্মিতা দুই দেশের সম্পর্ককে অনন্য করেছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সম্মিলিত আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আবেগের বন্ধনে আবদ্ধ এই সম্পর্ক পারস্পরিক কল্যাণ ও শ্রদ্ধার ওপর ভিত্তি করে গঠিত। জলবায়ু পরিবর্তনসহ আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় দেশের সহযোগিতার পরিধি আরও বাড়ানো প্রয়োজন। ভবিষ্যতের নতুন এই কর্মসূচি দুই দেশের সক্ষমতা ও লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশের প্রায় সকল স্তরে অনেক সুহৃদ বন্ধু রয়েছেন, যারা হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছেন উল্লেখ করে বিদায় বার্তার শেষে তিনি বলেন, তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার প্রত্যাশা করছি। আমরা আশা করি, আমাদের পথ আবার কখনো, কোনো এক সময়, কোনো এক স্থানে মিলিত হবে! সেই পর্যন্ত, আমি শুধু এটাই বলতে চাই-আবার দেখা হবে!

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়