শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো রিভিউ করার প্রক্রিয়া চলছে: চিফ হুইপ মনি

প্রথম অধিবেশনে যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো রিভিউ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

 মনি বলেন, বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের যোগ দেয়াসহ বিভিন্ন বিষয়ে সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে।
 
তিনি আরও বলেন, আগামী রোববার প্রধানমন্ত্রীকে সাউন্ড সিস্টেমের সমস্যা সমাধানে সংসদের একটি প্রেজেন্টেশন দেয়া হবে। জাতীয় সমস্যায় সরকার ও বিরোধী দল এক সাথে হয়ে কাজ করছে।
  
তেলের সমস্যা যেমন সমাধান হয়েছে তেমন করে বিদ্যুতের সমস্যাও সরকার এবং বিরোধীদল মিলে করা হবে বলে আশা প্রকাশ করেন চিপ হুইপ।
 
তিনি বলেন, দারিদ্র্যসীমার নিচে যারা আছে, তাদের উত্তরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়