শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১২:৫০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ঈদের ছুটি পাচ্ছেন না যারা!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত বিভিন্ন খাতের কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকবে। এর আগে ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকলেও ২৪ মে ফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ ব্যবস্থা চালু রাখতে সংশ্লিষ্ট কর্মীদের দায়িত্ব পালন করতে হবে ঈদের ছুটির সময়ও।  

একইভাবে ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক বিভাগ, টেলিফোন ও ইন্টারনেট সেবার কর্মকর্তা-কর্মচারীরাও ছুটি পাচ্ছেন না।  

এ ছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো ঈদের সময়ও খোলা থাকবে। ফলে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসাসেবার সঙ্গে জড়িত অন্য কর্মীদের নিয়মিত দায়িত্ব পালন করতে হবে। 

ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনে নিয়োজিত যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন, যাতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত না হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ঈদের সময় ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে আলাদা নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 

এদিকে বেসরকারি শিল্প-কারখানা ও কলকারখানার ছুটি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়