শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম ৬ মে থেকে শুরু হচ্ছে!

দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী ৬ মে থেকে শুরু হচ্ছে। এতে ভারতীয় ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময়ের অচলাবস্থার অবসান ঘটবে।

সূত্রগুলো জানায়, দুই দেশের সরকারি পর্যায়ে চলমান আলোচনা ও সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নিরাপত্তা ও কূটনৈতিক কারণে প্রায় দেড় বছর ধরে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত ছিল।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ৬ মে থেকে আবেদন গ্রহণ করা হবে। দুই তিনদিন পর থেকে ভিসা প্রদান শুরু হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে ভিসা চালু হওয়ায় বাংলাদেশি পর্যটকদের জন্য ভারত ভ্রমণের সুযোগ বাড়বে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম আরও জোরদার হবে। সূত্রঃ আজাদী প্রতিবেদন

  • সর্বশেষ
  • জনপ্রিয়