শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার: আইনমন্ত্রী

মিথ্যা ও হয়রানিমূলক মামলার সংস্কৃতি থেকে সরকার বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। 

সোমবার (২৭ এপ্রিল) কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

আইনমন্ত্রী বলেন, দেশের সবাই সমান আইনি সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা এটি। দেশে সমতাভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে আমাদের।  দেশে আমরা মামলা ও মামলার জট কমাতে চাই। এই দুইটাকে সামনে রেখে আমরা লিগ্যাল এইড কর্মসূচি দিয়েছি। কেউ যদি মনে করেন মামলা চলমান রাখা অবস্থায় মধ্যস্থতা করে চলে যাবেন তাহলে সেটা যেমন সহজতর পথ হবে আবার নতুন মামলা করতে গেলে আমরা যদি প্রক্রিয়া সহজতর করে দিতে পারি তাহলে আদালতে নতুন মামলার সংখ্যা কমবে। 

বিচার বিভাগের আলাদা সচিবালয় ইস্যুতে আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে নানান ঘাটতি ও সাংঘর্ষিক বিধান থাকায় এটি নিয়ে সংসদে নতুন বিল আনা হবে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়